দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নলছিটিতে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী

ঝালকাঠির নলছিটি উপজেলার চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী করেছে এলাকাবাসী। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন তারা।
 
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রায় ৩ শতাধিক লোক অংশ নেন।

এতে বক্তব্য রাখেন উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের পরিষদের সদস্য মো.কামরুজ্জামান মামুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ওহিদুজ্জামান অপু, জমিদাতা আব্দুর রাজ্জাক সিকদার, চাকুরী প্রত্যাশী সাবিনা ইয়াসমিনের স্বামী মো. মনিরুজ্জামান, চাকুরী প্রত্যাশী রাশেদুজ্জামান পলাশসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয়ের অফিস সহকারী, ল্যাব সহকারী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে ৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল ও সভাপতি মো.শফিকুল ইসলাম চুন্নু খান মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। ৩ মাস ধরে এ নিয়োগের তথ্য গোপন রাখা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর নিয়ম রয়েছে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি টানানোর। কিন্তু প্রধান শিক্ষক তা করেননি। এ সময় সভাপতি ও প্রধান শিক্ষককের অপসারণ ও গোপন নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবি করেন এলাকাবাসী।

তারা আরও বলেন, গোপন নিয়োগ বাণিজ্য ফাঁস হওয়ায় প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। এ বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ম্যানেজিং কমিটির একাধিক সদস্য বলেন, নিয়োগের বিষয়ে আমি কিছুই জানি না। এ অবৈধ নিয়োগে প্রধান শিক্ষক ও সভাপতি জড়িত রয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল বলেন, যথাযথ নিয়মে নিয়োগ পরীক্ষা শেষে উত্তীর্ণদের নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগে কোন টাকা-পয়সা লেনদেন হয়নি। কেউই আমার আত্মীয় নয়।

ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম চুন্নু খান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়। যোগ্যতা অনুযায়ী ও সঠিক নিয়মে নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে