চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো ফারাহ্ উলফাত জেবার

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার জাতীয় মেধাতালিকায় ১,৩৩৪ তম স্থান অর্জন করে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান ফারাহ্ উলফাত জেবা। ভর্তিযুদ্ধে নিজের লক্ষ্য পূরণ করায় উচ্ছ্বসিত জেবা। যিনি হতে চান একজন মানবিক চিকিৎসক।

ফারাহ্ উলফাত জেবা ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া এলাকার আ ফ ম জাকারিয়া ও ফাতেমা বেগম দম্পতির সন্তান। তার বাবা ও মা উভয়ই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। এবার তার গন্তব্য রংপুর মেডিকেল কলেজ। যেখান থেকে অধ্যয়ন শেষে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য একজন মানবিক চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার প্রত্যয় গড়েছেন তিনি।

ভর্তিযুদ্ধে কৃতিত্বের সাথে সফল হওয়া ফারাহ উলফাত জেবা বলেন, ‘এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার জাতীয় মেধাতালিকায় ১,৩৩৪ তম হয়ে রংপুর মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। ছোটোবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিলো। আজ আমার সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি আমাকে আমার বাবা-মা আমাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্য এবং আমার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ এবং ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ের সকল শিক্ষকদের অবদান অনেক বেশি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে মানবিক ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে পারি।’

উল্লেখ্য, গত ১১ই ফেব্রুয়ারী (রবিবার) প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে ৭৫ নম্বর সহ সর্বমোট ২৭৫ মেরিট স্কোর নিয়ে ১,৩৩৪ তম স্থান অর্জন করেন। তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

Tag
আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১০ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে