মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আশুরার ফজিলত ও আমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 02:12:28 pm

সংগৃহীত ছবি


মুহা.আব্দুল্লাহ ইমরান :


হিজরি সনের প্রথম মাস মহাররম। গ্রহণযোগ্য মতানুসারে, মহাররমের ১০ তারিখ হলো আশুরার দিন। মহাররম মাসে অতিগুরুত্বপূর্ণ আমলের মধ্যে রোজা অন্যতম। 

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসূল (স.) ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহাররম (মাসের রোজা) আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত।

(সহীহ মুসলিম )


কেন আশুরার রোজা?

ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুলাহ (স.) মদিনায় এসে দেখলেন যে, ইহুদীরা আশুরার দিন সওম পালন করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন "এটা কোন দিবস যে তোমারা সওম পালন করছ?" তারা বলল, এটা এমন এক মহান দিবস যে দিবসে আল্লাহ তায়ালা মুসা (আ.) ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবলসহ ডুবিয়ে মেরেছিলেন। মুসা (আ.) শুকরিয়া হিসেবে এ দিনে রোজা রেখেছিলেন তাই আমরাও এ দিবসে রোজা রাখি। একথা শুনে রাসূলুল্লাহ (স) বললেন, "তোমাদের চেয়ে আমরা মুসা (আ) এর অধিকতর ঘনিষ্ট ও নিকটবর্তী"। আতঃপর, রাসূলুল্লাহ (স) সওম পালন করলেন এবং অন্যদের পালনের নির্দেশ দিলেন। 

(সহীহ মুসলিম)


কোন দিন হবে আশুরার রোজা?

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন,

আশুরার দিন রাসূলুল্লাহ (স) রোজা রাখলেন এবং (লোকদেরকে) রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বললেন, হে রাসূলুল্লাহ! ইয়াহুদি এবং খ্রিস্টানরা এ দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এ কথা শুনে রাসূলুল্লাহ (স) বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা নবম তারিখেও রোজা রাখবো । বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ (স) এর ওফাত হয়েছে। 

(সহীহ মুসলিম)

উপরোক্ত হাদিস থেকে পরিলক্ষিত যে, যেহেতু রাসূলুল্লাহ (স) মহাররমের দশম তারিখে রোজা রেখেছেন এবং নবম তারিখেও রোজা রাখার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সুতরাং, এখন কেউ রাখতে চাইলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) ইচ্ছাপূর্বক নবম এবং দশম উভয় দিনে রাখবেন। 


এক বছরের গুনাহ মাফ :

হযরত কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন, "আশুরার দিনের সওমকে আল্লাহ তায়ালা বিগত এক বছরের গুনাহের কাফ্ফারা হিসেবে গ্রহণ করে থাকেন

(সহীহ মুসলিম)



আরও খবর