ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

চকোলেটের প্রলেপেই ত্বকে আসবে ঔজ্জ্বল্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2024 03:54:09 am

ত্বকের জৌলুস ধরে রাখতে অনেকেই পরিচর্যার খামতি রাখেন না। নিয়মিত ঘরোয়া রূপরুটিন মেনে চলার পাশাপাশি বাজারচলতি বিভিন্ন প্রসাধনীও ব্যবহার করেন অনেকে।


তবে অনেকেই হয়তো জানেন না যে, ত্বকের যত্নে অন্যতম একটি উপাদান হতে পারে চকোলেট।


দোকান থেকে চকোলেটের এসেন্স দেওয়া সুগন্ধি আগেও ব্যবহার করেছেন। কিন্তু ফেশিয়াল ছাড়া ত্বকে কী কী ভাবে চকোলেট ব্যবহার করা যায়?


ফেস মাস্ক:


কোকো পাউডার, মধু এবং ইয়োগার্ট ভাল করে মিশিয়ে নিন। মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এই মাস্ক মেখে রাখুন। মিনিট ২০ অপেক্ষা করুন। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। ত্বকে জেল্লা ফিরে আসবে সহজেই।


বডি স্ক্রাব:


রোদে ঘুরে ঘুরে হাত দুটোতে ট্যান পড়েছে। ওয়াক্স করার কয়েক দিন পরই গায়ের সেই মসৃণ ভাব একেবারে উবে গিয়েছে। স্নানের পর পুরু করে ময়েশ্চারাইজ়ার মেখেও লাভ হচ্ছে না। উল্টে রোমকূপের গোড়ায় ধুলো-ময়লা জমছে। ত্বকের এই মসৃণ ভাব ফিরিয়ে আনতেও কিন্তু স্ক্রাব হিসাবে কোকো পাউডার ব্যবহার করা যায়। তার জন্য কী করতে হবে? একটি পাত্রে কোকো পাউডার, ব্রাউন সুগার এবং নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। তার পর ভেজা গায়ে এই মিশ্রণ মেখে, হালকা হাতে ঘষতে থাকুন। সারা গায়ে তো বটেই সঙ্গে কনুই, হাঁটু, গোড়ালির মতো খসখসে অংশগুলিও ভাল করে ঘষে নিন।


ময়েশ্চারাইজার:


স্ক্রাব করার পর ময়েশ্চারাইজ়ার মাখা জরুরি। দোকান থেকে কোকোর নির্যাস দেওয়া ময়েশ্চারাইজার কিনতে পারেন। না হলে বাড়িতেই অ্যালো ভেরা জেলের সঙ্গে কোকো পাউডার মিশিয়েও রাখতে পারেন। স্নান করার পর এই ময়েশ্চারাইজার মাখলে ত্বকের শুষ্কভাব দূর হবে।

Tag
আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১২ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩২ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে