নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ইউআইটিএস বিজনেস স্টাডিজ বিভাগের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায়

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-03-2024 02:31:10 pm

ইউআইটিএস বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রাতিষ্ঠানিক কারিকুলারের মধ্যেই রয়েছে কিভাবে একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হওয়া যায় তার উপায়। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা পূর্ণতা পায় এক্সট্রা কারিকুলারের মধ্যমে। বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাব সেই এক্সট্রা কারিকুলাম পরিচালনা করে থাকে। তিনি বলেন, একজন মানুষের নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। নৈতিকতার সাথে একজন মানুষ গড়ে তোলাই ইউআইটিএস-এর মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাননীয় উপাচার্য বিজনেস স্টাডিজ বিভাগের সকলকে ধন্যবাদ সেইসাথে বিজনেস ক্লাবের নতুন কমিটিকে স্বাগত ও বিদায়ী কমিটির সম্মানিত সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা এবং সকলকে বসন্তের শুভেচ্ছা জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, আইন অনুষদের ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া।

স্বাগত বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজনেস ক্লাবের সভাপতি এবং বিদায়ী কমিটিকে ধন্যবাদ ও শুভকামনা জানান বিজনেস ক্লাবের সাবেক সভাপতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হোসেন মিয়াজী সহ সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিজনেস ক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সদ্য বিদায়ী কমিটির সম্মানিত সদস্যদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

Tag
আরও খবর