বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

নাপোলিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2024 02:53:23 am

নাপোলির মাঠে শেষ ষোলোর প্রথম লেগ ড্র করে ফেরায় ঘরের মাঠে ফিরতি লেগ হয়ে দাঁড়িয়েছিল বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কাতালানরা। দাপুটে ফুটবল খেলে জাভি এর্নান্দেসের দল নাপোলিকে হারিয়েছে ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৪-২ ব্যবধানে।

গত দুই মৌসুমেই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। তার আগের মৌসুমে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। অবশেষে তিন মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কাতালানরা।ঘরের মাঠে শুরুতেই নাপোলিকে চেপে ধরে বার্সেলোনা।আক্রমণের ঢেউ তুলে ১৫ মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। রাফিনিয়ার কাটব্যাক বক্সে পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন ফেরমিন লোপেজ।  দুই মিনিট পরেই প্রতিআক্রমণে গিয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সা। লামিন ইয়ামালের বাড়ানো বল পেয়ে বক্সে ঢুকে পড়া রাফিনিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে, সেই বল নিখুঁত ফিনিশিং করেন জোয়াও ক্যানসেলো।পিছিয়ে পড়ে নাপোলি নিজেদের গুছিয়ে নিতে থাকে। মধ্যমাঠ দখলে নিয়ে আক্রমণে সুযোগ তৈরি করে। সুবাদে ৩০ মিনিটে পেয়ে যায় গোল। সতীর্থের কাটব্যাক পেয়ে বল জালে পাঠাতে ভুল করেননি আমির রাহমানি।

দ্বিতীয়ার্ধে দুই দলই সাবধানী ফুটবল খেলেছে।রক্ষণ আগলে আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করেছে। দুই দলের সামনেই সুযোগ ধরা দেয় কিন্তু কাজে লাগায় বার্সা৷ ৮৩ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড়দের রসায়নে ব্যবধান আরো বাড়ায় স্বাগতিকরা। সের্হিয়ো রবার্তোর পাসে লেভানদোস্কি জাল খু্ঁজে নিলে জয়ের সঙ্গে শেষ আটের খেলা নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।

আরও খবর