ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ

এভিয়েশন ও ট্যুরিজম খাতে অবদানের জন্য ১০ নারীকে সম্মাননা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2024 06:19:54 am

এভিয়েশন ও ট্যুরিজম খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন এই খাতের ১০ নারীকর্মী। বুধবার (১৩ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।


এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) আয়োজনে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও শফিউল আজিম, এটিজেএফবি'র সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাতেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘নারীদের যখনই সুযোগ দেওয়া হয়েছে তখনই তারা ভালো করেছেন এবং এগিয়ে গিয়েছেন। নারীরা প্রমাণ করেছেন তারা কারো থেকে কোন অংশে কম নয়, প্রতিটি ক্ষেত্রে তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। আজকের অ্যাওয়ার্ডটিও একটি ইউনিক অ্যাওয়ার্ড। এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব।’ তিনি বলেন, ‘একটা সময় নারীদের অগ্রযাত্রায় যে অন্তরায় ছিল তা এখন অনেকাংশে কেটে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রকৃত যাত্রা শুরু হয়। গ্রামীণ নারী, নারী উদ্যোক্তা, নারী শিক্ষা, ক্রীড়া, চাকরিতে নারীর অধিকার, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ হতে নারী সদস্যের অন্তর্ভুক্তি ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন স্তরে ও বিভিন্ন ক্ষেত্রে তিনি নারীর ক্ষমতায়নে ব্যবস্থা গ্রহণ করে সফল হয়েছেন।’ মন্ত্রী বলেন, ‘প্রকৃত অর্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের নারীরা এখন সব দিক থেকেই অনেক বেশি আত্মপ্রত্যয়ী, আত্মনির্ভরশীল ও প্রতিষ্ঠিত। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর কাজ আজ শুধু দেশেই নয় সারা বিশ্বে প্রশংসিত। আমি প্রত্যাশা করি, এভিয়েশন সেক্টরে নারীরা আরও এগিয়ে যাবেন। এজন্য যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন সেটি আমরা দিব।’ অনুষ্ঠানে এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) দিলরুবা পারভীন, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে বাটারফ্লাই পার্কের চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলী, লিডারশীপ ক্যাটাগরিতে আ্যাটাব এর সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহা, সাংবাদিক ক্যাটাগরিতে গ্রীণ টিভির নির্বাহী সম্পাদক নাদিরা কিরণ, এভিয়েশন ট্রেইনার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রাশেদা কবির চৌধুরী, পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তাসমিন দোজা, ওটিএ উদ্যোক্তা ক্যাটাগরিতে শেয়ার ট্রিপে সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক, এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সামিয়া হালিম কবির, কেবিনক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিনক্রু ফারহানা ইসলাম নুসরাত, ক্যালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম টেনিং ইন্সটিটিউটের ট্রেইনার জাহেদা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৪০ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে