অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সরকারী চাকুরীর আবেদনের বয়স ৩৫ করার দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নির্বাচনী তফসিল অনুযায়ী সরকারী চাকুরীর আবেদনের বয়স  ৩৫ করার দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নরসিংদী জেলার সরকারী চাকুরী প্রার্থীরা।


অদ্য ২৩ অক্টোবর রবিবার সরকারী চাকুরী প্রত্যাশি যুবসমাজ, বাংলাদেশ এর ব্যানারে  সকাল ১০.৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে শুরু হয় চাকুরির বয়স সীমা ৩৫ করার দাবীতে এই মানব বন্ধন। 


চাকুরী প্রার্থীদের এই মানববন্ধনে ওদের  দাবী গুলো ছিল  নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারী চাকুরীর আবেদনের বয়স ৩৫ এ উন্নতিকরন। বেকডেটেড বৈষম্যমুলক নীতি পরিহার করন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত।


নরসিংদী প্রেসক্লাবের সামনে সকাল থেকেই সরকারী চাকুরী প্রত্যাশীরা বিভিন্ন স্লোগানের " মাগো তোর পায়ে পরি ৩৫ এ যাব বাড়ি","৩১ বছরের অচলায়তন ভাঙ্গ চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এ আনো" প্লাকার্ড ফেস্টুন সহ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


এছাড়াও চাকুরীর বয়সসীমা বৃদ্ধির জন্য আয়োজিত আজকের এই মানববন্ধনে, বক্তব্য, স্লোগান মুখরিত ছিল নরসিংদী প্রেসক্লাবের সামনের রাস্তা।

Tag
আরও খবর