মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

পাটগ্রামে অবৈধ পাথর ভাঙা মেশিনে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৮ হাজার টাকা জরিমানা

বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ৮ ধারায় ৩টি পাথর ভাঙ্গা যন্ত্রের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকায় অবৈধভাবে পাথরভাঙা যন্ত্র (মেশিন) বসিয়ে পাথর ভাঙায় তিন যন্ত্র মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করেন।  জানা গেছে, বুড়িমারী ইউনিয়ন ও স্থলবন্দর এলাকা জুড়ে কয়েকশত পাথরভাঙা যন্ত্র বসিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত পাথর ভাঙা হয়। উম্মুক্ত স্থানে পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার ছাড়পত্র না নিয়ে অবৈধ প্রক্রিয়ায় দেদারছে পাথর ভাঙায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অবৈধভাবে পাথর ভাঙা বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ টি পাথর ভাঙ্গা যন্ত্রের মালিককে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ৮ ধারা মোতাবেক ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। মেশিনের মালিকেরা হলেন- বুড়িমারী স্থলবন্দরের আরশি ট্রেডার্সের স্বত্বাধিকার রণজিত চন্দ্র রায়কে ১০ হাজার, এসএস ট্রেডার্সের স্বত্তাধিকারী আশরাফুল আলমকে ৮ হাজার ও সওদাগর ওভারসীজ ট্রেডার্সের স্বত্তাধিকারী হুমায়ুন কবির সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক বিজন কুমার ও থানা পুলিশের একটি দল সাথে ছিলেন। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, ‘পরিবেশ ও বায়ু দূষণ রোধ এবং অবৈধ পাথর ভাঙা বন্ধে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।’


আরও খবর