‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজশাহী কলেজে মুজিবনগর দিবস উদ্যাপন

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 17-04-2024 11:01:43 am

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ মোনাজাত। 


বোধবার (১৭ এপ্রিল)সকাল সাড়ে ৯ টায় অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, মুজিবনগর দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ কলেজের কর্মচারীবৃন্দ।


বক্তব্য প্রদান করেন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। 


কলেজ অধ্যক্ষ বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিক দিকনির্দেশনায় পরিচালিত করেন। ফলে অল্প সময়ের মধ্যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করি। মুজিবনগর সরকারের আদর্শকে ধারণ করে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। 


এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ, ১৫ আগস্ট কালরাত্রে শহিদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের এবং ৩রা নভেম্বর শহিদ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।


আরও খবর