রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মির্জাগঞ্জে ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইরিধান ক্ষেতে (ব্লোক) সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাসির হাওলাদার (৩৬)। সে ওই গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রো ও অটোচালক ছিলেন এবং পাশাপাশি কৃষিকাজও করতেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির ঘটনার দিন দুপুর আনুমানিক দুইটার দিকে নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে পার্শ্ববর্তী খাল থেকে বৈদ্যুতিক জগমটরের সাহায্যে পানি সেচ দিতে যায়। পরে দীর্ঘক্ষণ পার হলেও সে বাসায় না ফেরায় তার শালি তাকে খুঁজতে যায় এবং তার নিথর দেহ পার্শ্ববর্তী খালের পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার দেয়। এ সময় আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি খালে স্থাপিত মটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে ধারনা স্বজন ও স্থানীয়দের।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনে আমরা খোঁজখবর নিয়েছি। তিনি মটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাই স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর