নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

নেত্রকোণার কলমাকান্দায় দলবদ্ধ ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী; গ্রেফতার ৩

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 31-10-2022 03:20:48 am

প্রতীকী

নেত্রকোণার কলমাকান্দায় বান্ধবীর বোনের বিয়ের দাওয়াতে আসার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টস কর্মী (২৫)।

ভুক্তভোগী ময়মনসিংহের ভালুকা মাষ্টারবাড়ি এলাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করেন। এমন অভিযোগ দায়ের করার একঘন্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে থানা -পুলিশ। শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে ভুক্তভোগী তরুণীকে নেত্রকোনা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি গ্রহনণের জন্য আদালতে নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আপেল মিয়া (৩০), মৃত আরশাদ মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩০) ও ফজলুল হক ওরফে ফজলের ছেলে হানিফ মিয়া (৩০)। তারা সকলে উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের বাসিন্দা। এজাহারভুক্ত আরেক আসামি একই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. চান মিয়া (৪০) পলাতক রয়েছেন। এছাড়া এ মামলায় আরো চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জানা গেছে , ভুক্তভোগী বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াতে গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে নৈশ বাসে পাবই মোড়ে নামেন। সালেঙ্গা গ্রামে বান্ধবীর বাড়িতে নিয়ে যাবার জন্য আপেল মিয়া ও চান মিয়াকে অনুরোধ করেন।

তারা রাত ২টার দিকে বান্ধবীর বাড়িতে না নিয়ে আপেল মিয়া তার বসত ঘরে নিয়ে যান। সেখানে খুনের ভয়ভীতি দেখিয়ে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত আরো চারজন মিলে পালাক্রমের ধর্ষণ করেন ওই গার্মেন্টস কর্মীকে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা নেওয়া হয়েছে এবং এক ঘন্টার মধ্যে তাদেরকে খাতে সালেঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে তারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আরেক এজারভুক্ত আসামিসহ অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে জানান তিনি।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪১ মিনিট আগে