‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

৫ দিন ব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালার সার্টিফিকেট প্রদান

আজ ২৬ই মে(রবিবার)। রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আইসিটি বিভাগের অধীনে তথ্য প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ প্রজন্ম তৈরির লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত Training on Information & Communication Technology (ICT) Certificate Award কোর্স এর আজ সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠান শেষে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।


এসময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক কাজী ফয়জুর রহমান, বিভাগীয় শিক্ষক মন্ডলী ও প্রশিক্ষকবৃন্দ, এবং সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স সমন্বয়ক জনাব মো: আব্দুল কাদের।


প্রশিক্ষণার্থীদের হাতে কলমে মাইক্রোসফট এক্সেল,পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এর বেসিক ব্যবহার শেখানো হয়। 


মূলত একজন শিক্ষার্থী কিভাবে প্রেজেন্টেশন তৈরী করবে তার একটি মানসম্পন্ন ধারনা, প্রস্তুতি জ্ঞান, এবং ব্যবহারিক শিক্ষা এই কোর্সের মাধ্যমে সম্পন্ন করা হয়। একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন তো বটেই, কর্মক্ষেত্রেও সমান ভাবে যেন এগিয়ে থাকে এজন্যই এই কর্মশালা। 


সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীর সংখ্যায় অনেক বড়ো প্রতিষ্ঠান। পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় সবাইকে সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। যদি ল্যাব সুবিধা বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে আরও অনেক বেশী শিক্ষার্থীকে ব্যবহারিক শিক্ষা দিতে পারবেন বলে আইসিটি বিভাগের শিক্ষকদের আশা।


বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের কর্মশালা সর্বপ্রথম রাজশাহী সরকারি কলেজ আয়োজন করেন। এবং দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে সরকারি তিতুমীর কলেজ আয়োজন করে।


সরকারী তিতুমীর কলেজ আইসিটি বিভাগ যদি মানসম্মত আরও কম্পিউটার এবং উন্নত ল্যাব সুবিধা পায় তাহলে আরও বেশী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতে চায়।


প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের অনান্য শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় আসবে।

আরও খবর