লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

ভীষণ একা।

সংগ্রহীত

আমি ভীষণ একা৷

মাও. ফখরুল হাসান

মাঝে মাঝে মনে হয়, এই শহরে আমি ছাড়া কারো বসবাস নেই৷ শহরের কাছে সবকিছু আছে৷ গর্ব করার মতো সম্পদ, সুখী হওয়ার মতো রসদ— সব আছে৷ তবু শহরটা উদাসীন, চোখে ফ্যালফ্যাল দৃষ্টি৷ অসম্ভব লালসায় বিদঘুটে হয়ে আছে শহরের জৌলুসহীন চেহারা৷ এই শহরে হাজার মানুষের ভীড়৷ এই শহরে আমার বেমানান নীড়...

শহরের মানুষগুলো বহুকাল ধরে পরাজিত; কিন্তু তারা মানতে রাজি না৷ নিজেদেরকে জয়ী দেখাতে খুব অভিনয় করছে; আবার ভাব ধরতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে৷ বুঝা যাচ্ছে— পরাজয়ের গ্লানি পিছু ছাড়েনি৷ আহ! অভিসম্পাদ বিজয় দিয়ে কী মনোরাজ্যে শান্তি ফোটে? খ্যাতি আর সম্পদের অহংকার দিয়ে কী তেলহীন স্বতঃস্ফূৰ্ত মৰ্যাদা লাভ হয়?

উন্মুক্ত খেলার মাঠ৷ সবাই খেলোয়ার৷ একেকজন একেক খেলায় পারদৰ্শী৷ দুই দশক আগের কথা৷ শহরে এসেছিলাম আশ্রয়ের টানে৷ এই শহরে থাকতে হলে, খেলতে হবেই৷ শহরের পরিহাস শিক্ষানবিশ আমাকে খেলোয়ারে পরিণত করেছে৷ কিন্তু আমি তো খেলতে জানি না৷ কোনো একটি শুরু করে শেষ পৰ্যন্ত নিতে পারবো, আমার মাঝে এমন চৰ্চা ও শক্তির প্রচণ্ড অভাব৷ জীবন আমাকে নতুন স্টেশনে টেনে এনেছে৷ আমার কোনো প্রতিভা নেই; দক্ষ যোগ্যতা নেই; কিছু করে দেখানোর অবাক উদ্ভবনী নেই৷ আমি এসেছি ভাগ্যের আশ্রয়ে, সকালের সুখ-স্মৃতি এবং সোনালিকে ছেড়ে রাগত দুপুরের প্রেম নিতে৷ অথচ বুঝতেই পারিনি— এখানে এসে জীবন আমার কয়েক বছরের ট্রাফিক জ্যামে আটকে যাবে; স্মৃতি উদ্ভ্রান্ত আমাকে পুরাতন স্টেশনের অলিতে-গলিতে ঘুরাবে; শিশির সকালকে হারিয়ে নিদাঘ সূৰ্যের সাথে জড়াজড়ি-জোরাজোরি করতে হবে৷

উদাসীনতার পৃষ্ঠায় গল্প— অতীতের৷ হতাশার কবিতায় ছন্দ— ত্রাসের৷ ব্যথিত মনে অনুভবের লজ্জা৷ মনোবেদনায় বাজে অনুসন্ধানীর কান্না৷ ভাগ্যের বাসে চড়ে যাচ্ছিলাম অজানা গন্তব্যে৷ ভাগ্যই আমাকে বলেছে— নামতে বৰ্তমান ঠিকানাতে৷ বাস তো যাচ্ছে চলে আরো দূরে; আমাকে উঠতে হবে আরেকটি গন্তব্যের খোঁজে৷

আরও খবর
6ae9c2e336280-031126051755.webp
জাগরণের আহ্বান- সজিব হোসেন

৯ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

১০ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে



6ae756ab668c0-011126091139.webp
প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’

১১ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে


6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১১ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6ad260f203dd2-161026113754.webp
আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা"

২৬ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে



6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৫১ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে