জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি: রাষ্ট্রপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-06-2024 03:49:50 pm

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্ঘটনামুক্ত ও নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি ও জনগণের সম্পৃক্ততা খুবই জরুরি।


তিনি বলেন, ধারণক্ষমতার অধিক যাত্রী ও পণ্য পরিবহণ রোধসহ নৌপরিবহন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ এবং আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করা অত্যন্ত জরুরি। যাত্রীসাধারণকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচল করতে হবে।


আগামীকাল ৪ জুন ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি ৩ জুন, সোমবার এসব কথা বলেন।


রাষ্ট্রপতি নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।


মো. সাহাবুদ্দিন বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম নদী ও নৌযান। অন্যান্য পরিবহণের তুলনায় অধিকতর সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


তিনি বলেন, সরকার দেশের নৌপথ উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। নৌপথের নাব্যতা বৃদ্ধি ও অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তিসম্পন্ন আধুনিক নৌযান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া বিদ্যমান গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহের আধুনিকীকরণসহ বন্দরের ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগও গ্রহণ করেছে সরকার।


রাষ্ট্রপতি বলেন, দেশের নদ-নদীসমূহে যাত্রী ও পণ্যের নিরাপদ চলাচল নিশ্চিতে নৌযান মালিক, নাবিক ও যাত্রীসাধারণের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম। তাই নৌচলাচল নিরাপদ ও দূষণমুক্ত রাখতে নৌযান মালিক ও শ্রমিককে সচেতন হতে হবে।


তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমসহ বছরব্যাপী চলাচলরত নৌযানসমূহের সার্বিক নিরাপত্তা বিধানে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন ইতিবাচক ভূমিকা রাখবে।


দিবসটির এবারের প্রতিপাদ্য-‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’-প্রাসঙ্গিক ও যথোপযুক্ত হয়েছে বলে তিনি মনে করেন।


রাষ্ট্রপতি বলেন, ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের সাফল্যের পথ পরিক্রমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার-২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। তিনি নৌ নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে দেশকে আরও একধাপ এগিয়ে নিতে সরকারি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনসহ সকল পক্ষকে কার্যকর অবদান রাখার আহ্বান জানিয়েছেন।


তিনি ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন

আরও খবর