নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মীভূত, ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অগ্নিকান্ডে ভস্মীভূত ঘরের বর্তমান চিত্র।


পটুয়াখালীর মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি টিনসেড বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে রান্নাঘর সহ ঘরের মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, দলিলপত্র ও চালডাল সহ মালামাল পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 


বুধবার (০৫ জুন) রাত ১১টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ গ্রামের মুনসুর আলী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঐ বাড়ির আনিসুর রহমান (৬৫) ও নুরুল ইসলাম (৬০) এর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 


ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ১০ টার দিকে আনিসুর রহমান ও তার স্ত্রী খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ১১ টার দিকে আনিসুরের স্ত্রী হঠাৎ তাদের রান্না ঘরে আলো ও দোয়া বের হতে দেখেন। পরে ঘর থেকে বের হলে রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দেন। কিন্তু মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর মধ্যেই আগুন পার্শ্ববর্তী নুরুল ইসলামের ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুটি ঘরই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির ভিটেমাটি ও পরনের কাপড়-চোপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি। তাই তাঁরা সমাজের বিত্তবান ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।


এ ব্যাপারে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ সুমন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার লিকেজের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪১ মিনিট আগে