নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ভাঙ্গা থেকে পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-11-2022 12:11:28 pm

পদ্মা বহুমুখী সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়েছে অনেক আগেই। এবার অপেক্ষা সেতুর নিচ দিয়ে ট্রেন চলাচলের। অবশেষে সেই অপেক্ষারও শেষ হতে যাচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ বা ‘গ্যাংকার’ ট্রেন চালানো হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক একটি ট্রেন পদ্মা সেতু পর্যন্ত পৌঁছেছে দুপুর ১টায়। ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি রেল ইঞ্জিন বিশেষ। এটি গ্যাংকার নামে পরিচিত।

এ সময় প্রকল্প পরিচালক আফজাল হোসেন এবং সেনাবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মেজর জেনারেল এস এম জাহিদ আফজাল, পিডি বি. জে. সাইফ, বি. জে. মাহবুব, ডিসিসি ও আবুল কালাম আজাদ, সিআরইসির প্রকৌশলী মো. জহুরুল হক গ্যাংকারে ছিলেন।

ভাঙ্গা স্টেশন ম্যানেজার মো. শাহজাহান জানান, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক এই গ্যাংকারটি মঙ্গলবার ভাঙ্গা থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ৩১ কিলোমিটার পথ অতিক্রম করে পদ্মা স্টেশন পার হয়ে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায়।

৩১ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার পাথরবিহীন এবং ২৭ কিলোমিটার পাথরসহ রেল লাইন বসে গেছে। এই রেল লাইন ভাঙ্গার পুরনো রেললাইনের সঙ্গে যুক্ত হয়েছে। কিছুদিন আগে এই পথের কাজ শেষ হয়। এবার চীনের তৈরি একটি গ্যাংকার এই ট্রাকে চালিয়ে দেখা হলো কার্যকারিতা।

কিছুটা ধীরগতিতে ট্র্যাক কারটি চালানো হয়েছে। প্রায় ২ ঘণ্টায় সেটি পদ্মা সেতুর ভায়াডাক্টে (সংযোগ সেতু) পৌঁছে বলে জানিয়েছেন প্রকৌশলী জহুরুল হক।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে