মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভিক্ষাবৃত্তি ইসলামের শিক্ষা নয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-11-2022 01:32:39 am

প্রতীকী ছবি

◾ ড. মো. শাহজাহান কবীর 


ইসলামে ভিক্ষাবৃত্তি একটি ঘৃণিত ও অসম্মানজনক কাজ। ভিক্ষুকেরা সমাজে অত্যন্ত তুচ্ছ ও অবহেলিত জীবন যাপন করে। ইসলাম ভিক্ষাবৃত্তিকে কখনো প্রশ্রয় দেয়নি; মানুষের কাছে হাত পাততে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘মহান আল্লাহর কাছে হালাল কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং রাগান্বিত হওয়ার মতো কাজ হলো স্ত্রীকে তালাক দেওয়া এবং ভিক্ষাবৃত্তি করা।’  (ইবনে মাজাহ)অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রয়োজন ছাড়া ভিক্ষা চায়, সে হাতে অঙ্গার একত্রিত করার মতো ভয়াবহ কাজ করে।’ (বায়হাকি) অন্য হাদিসে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা সম্পদ অপচয় ও ভিক্ষাবৃত্তি অপছন্দ করেন।’ (বুখারি) 


কোনো মুসলমান ভিক্ষার জন্য অন্যের কাছে হাত পাতলে তার চেহারার সজীবতা নষ্ট হয়ে যায় এবং সমাজের কাছে মর্যাদা হারায়। রাসুল (সা.) বলেন, ‘তিন ব্যক্তি ছাড়া কারও জন্য ভিক্ষা করা জায়েজ নেই। এক. ঋণগ্রস্ত ব্যক্তি, যার সব সম্পদ শেষ হয়ে গেছে, তার জন্য ভিক্ষার অনুমতি রয়েছে। যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন আর ভিক্ষা করা হালাল হবে না। দুই. ওই ব্যক্তি, যার সম্পদ কোনো কারণে ধ্বংস হয়ে গেছে। তার জন্য প্রয়োজন অনুযায়ী ভিক্ষা করা হালাল। তিন. ওই ব্যক্তি, যে একেবারেই নিঃস্ব এবং তার বংশের তিনজন সাক্ষী দেয় যে, সে নিঃস্ব। তার জন্যও প্রয়োজন অনুযায়ী ভিক্ষা করা হালাল। এর বেশি হালাল নয়।’ (মুসলিম) 


রাসুল (সা.) নিজেও পরিশ্রম করে উপার্জন করতেন। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘সালাত শেষ করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো।’ (সুরা জুমআ: ১০) 


লেখক: ড. মো. শাহজাহান কবীর, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি