রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

নিহত হামাস প্রধান হানিয়াহকে কাতারে দাফন করা হবে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-08-2024 04:43:59 am

কাতারে শুক্রবার হামাস নেতা ইসমাইল হানিয়ারকে দাফন করা হবে। তার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এই হত্যাকান্ড আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা আরও গভীর করেছে।ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়াহ হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সাথে দোহায় বসবাস করতেন।


গ্যাস সমৃদ্ধ আমিরাতের বৃহত্তম ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে জানাজা শেষে কাতারের রাজধানী উত্তরে লুসাইলের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।হামাস বলেছে,‘আরব এবং ইসলামিক নেতাদের’ পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ অনুষ্ঠানে যোগ দেবেন।


ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, বুধবার ভোরের আগে তেহরানে তাদের বাসস্থানে হামলায় হানিয়াহ এবং একজন দেহরক্ষী নিহত হয়েছেন।মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ইরানে গিয়েছিলেন।


হামলার জন্য হামাস ও ইরান এবং অন্যরা ইসরায়েলকে অভিযুক্ত করেছে,তবে ইসরায়েল সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েল বৈরুতের দক্ষিণে একটি শহরতলিতে হামলা চালিয়ে হামাসের সহযোগী লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার কয়েক ঘন্টা পরে হানিয়াকে হত্যা করা হয়। গাজা যুদ্ধের সময় সিরিয়া,লেবানন,ইরাক এবং ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে টানা আঞ্চলিক উত্তেজনা বেড়েছে,এমন পরিস্থিতিতে সাম্প্রতিক অনেকগুলো হত্যাকান্ডের মধ্যে সর্বশেষ ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। বৃহস্পতিবার তেহরানে হানিয়ার শেষকৃত্যে শোকার্ত মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হানিয়ারর জন্য প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন এবং এর আগে তাকে হত্যার জন্য ‘কঠোর শাস্তির’ হুমকি দিয়েছেন।

তুরস্ক এবং পাকিস্তান হানিয়ার সম্মানে শুক্রবার একদিনের শোক দিবস ঘোষণা করেছে।

আরও খবর