বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

ফারদিনের লাশ কীভাবে নদীতে গেল খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-11-2022 09:46:43 am

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজের পর তার সর্বশেষ অবস্থান ছিল গাজীপুর। মরদেহ কীভাবে শীতলক্ষ্যায় গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে তিনি তার ধারণার কথা জানিয়েছেন।


বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক যুগপূর্তির অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই খবর দেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুয়েটের যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ লোকেশন ছিল গাজীপুরে। আমরা এমন তথ্যই পেয়েছিলাম। কিন্তু গাজীপুর থেকে পরে কীভাবে সেটি নদীতে আসল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’


গত সোমবার নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বুয়েটের পুর-কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন ৪ নভেম্বর নিখোঁজ হন। ৫ নভেম্বর রাজধানীর রামপুরা থানায় জিডি করেন তার বাবা কাজী নূর উদ্দিন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লার দেউলপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিষয়টির তদন্ত চলছে, পুরোপুরি তদন্ত না করে তথ্য দিলে ভুল হতে পারে। তিনি সে রকম কিছু করতে চান না। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এটি একটি হত্যাকাণ্ড। সে বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে।’


এ ঘটনায় ফারদিনের বাবা রামপুরা থানায় বুশরা নামে এক তরুণীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। বুশরাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় জিজ্ঞাসাবাদের জন্য।

আরও খবর