ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ

কক্সবাজার পর্যটনে ফিরেছে প্রাণ

স্বাভাবিক হয়ে উঠেছে কক্সবাজারের পর্যটন। গোলাগুলি ও টিয়ার শেলের ক্ষত মুছে দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী। দীর্ঘ এক মাস পর হোটেল-মোটেল ব্যবসায়ীদের মুখে এখন হাসি। খুলেছে দোকানপাট, গতি পেয়েছে ব্যবসা-বাণিজ্য।

পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকেন্দ্রিক বিক্ষুব্ধ পরিবেশ ছিল। গোলাগুলি ও টিয়ার শেলের আতঙ্কে বেশ কিছুদিন পর্যটক না থাকায় ব্যবসা স্থবির হয়ে পড়ে। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমানে পর্যটকের খরা কেটে গেছে।

শনিবার সকাল থেকে সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবনী পয়েন্টে পর্যটক নামতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়তে থাকে। সকাল থেকে কলাতলী থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে অন্তত ২০ হাজার দর্শনার্থী নামে। সৈকতে ঘুরে বেড়ান বিভিন্ন বয়সের নারী-পুরুষ। অনেকেই সাগরের নোনাজলে গোছলে নামে, ঘোড়ায় চড়ে সমুদ্র উপভোগ করে। কেউ আবার ওয়াটার বাইক ও বিচ বাইকে সৈকতে দাপিয়ে বেড়ায়। আবার কেউ কিটকটে (চেয়ার-ছাতা) গা এলিয়ে দিগন্তছোঁয়া নীল জলরাশিতে মজেন।



ঢাকার মোহাম্মদপুর থেকে আসা ব্যবসায়ী ফজলে ওমর সাগরে নামেন স্ত্রী ও স্কুলপড়ুয়া দুই সন্তানকে নিয়ে। কোমর সমান পানিতে ভাসেন টিউবে। আধাঘণ্টা পর বালুচরে উঠে বসেন কিটকটে। মোহাম্মদ আরিফ নামে আরেক পর্যটক বলেন, নোনাজলে শরীর ভেজাতে সপরিবারে কক্সবাজারে ছুটে আসা।


সৈকতে বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন ও মাহবুবুর রহমান বলেন, সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার সকাল থেকে পর্যটকরা সৈকতে আসতে থাকেন। শনিবারই অন্তত ২০ হাজার পর্যটক সৈকতে উপস্থিত হন।


পর্যটকদের আনন্দে যেন ভাটা না পড়ে এজন্য প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, শুক্রবার ও শনিবার কক্সবাজারে প্রায় ৫০ শতাংশ কক্ষ ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে। পর্যটকের সংখ্যা আরও বাড়ার প্রত্যাশা করেন তিনি।


কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আতাউল গনি ওসমানী বলেন, পর্যটকদের যাতে নিরাপত্তার ঘাটতি না থাকে এবং অতিরিক্ত ভাড়া গুনতে না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বেশ কয়েকটা টিম কাজ করছে।

আরও খবর