তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

খুলে নেয়া দরজা উম্মুক্ত রাখার ঘোষণা শ্যামনগর থানার ওসির


সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে খুলে নেয়া দরজা পুনরায় আটকানো হবেনা-বলে ঘোষনা করেছেন অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান। সেবা প্রত্যাশী সাধারণ মানুষের জন্য সার্বক্ষনিক সেসব দরজা উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি।
 মঙ্গলবার রাতে প্রেসকাবের কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সদ্য শ্যামনগর থানায় যোগ দেয়া এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, যে কয় দিন তিনি নুতন এ কর্মস্থলে থাকবেন,অসহায় ও বিপদগ্রস্থ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবেন। নিরাপরাধ কোন মানুষ অহেতুক হয়রানী হবেনা-উল্লেখ করে তিনি ঘোষণা দেন শ্যামনগর থানাকে নিশ্চিতভাবে একটি সেবামুলক প্রতিষ্ঠানে পরিনত করা হবে। যাবতীয় নেতিবাচক কাজ পরিহার করে শ্যামনগর থানায় কর্মরত পুলিশ সদস্যদের স্থানীয় জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি তদন্ত ফকির তাইজুর রহমান, প্রেসকাব সভাপতি প্রভাষক সামিউল মনির, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, জাহিদ সুমন, ডাঃ আবু কওছার, প্রকৌশলী শেখ আফজালুর রহমান, হিন্দু পরিষদ সভাপতি অনাথ মন্ডল, আব্দুল কাদের, উৎপল মন্ডল, তপন বিশ^াস, সোহরাব হোসেন, মোঃ মুরাদ হোসেন, মেহেদী হাসান মারুফ, সরদার সিদ্দিক, সালাউদ্দীন বাপ্পী, আবু মুছা, টুমু হাসান, ফিরোজ হোসেন, আমিনুল ইসলাম বকুল প্রমুখ।
উল্লেখ্য গত ৫ আগষ্ট সন্ধ্যায় দৃবৃর্ত্তরা হামলা চালিয়ে শ্যামনগর থানায় অগ্নি সংযোগ করে। এসময় অস্ত্র, গোলা বারুদের পাশাপাশি পুলিশ সদস্যদের নিত্য ব্যবহৃত জিনিসপত্র সহ গোটা ভবন জুড়ে ব্যাপক লুটপাট চালানো হয়। লুট পাট কালে সুযোগ সন্ধানী দুস্কৃতিকারীরা অফিসার ইনচার্জের অফিস সহ বিভিন্ন কক্ষ এমনকি শৌচাগারের দরজা গুলো পর্যন্ত খুলে নিয়ে যায়। বিধ্বস্থ ভবন হিসেবে কয়েক দিন পড়ে থাকার পর উর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় সম্প্রতি স্বাভাবিক কর্মকান্ড শুরু হয়েছে শ্যামনগর থানায়।


আরও খবর