বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা ও বড়ালসহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবি

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-09-2024 02:30:20 pm

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নদী বাচলে দেশ বাচবে-আন্তসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার- প্রতিপদ্যে আয়োজিত এ কর্মসূচি থেকে পদ্মা ও বড়ালসহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, রাজশাহী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সোমবার বেলা সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংঘঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা‘র যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্বন ও সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পদ্মা নদীর সঙ্গে অনেক শাখা নদী রয়েছে। পদ্মানদীসহ এসব নদীর পাড় দখল হয়ে গেছে। প্রভাবশালীরা ক্রমেই এসব নদী দখল করে স্থাপনা গড়ে তুলেছে।

বক্তারা বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, নদী মায়ের মতোই দেশের ভূমি, প্রকৃতি, গাছপালা, পশুপাখিসহ সবকিছুই প্রতিপালন করছে। অথচ দখল-দূষণসহ মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের নদীগুলো নানামুখী সংকটের মধ্যে পড়েছে। রাজশাহী অঞ্চলের অনেক নদ-নদীর এখন রুগ্ন দশা। অন্যতম নদী পদ্মারও করুণ অবস্থা।

বক্তারা বলেন, নদী নিয়ে একাধিকবার প্রকল্প গ্রহণ করলেও তা অপরিকল্পিত হওয়ায় এবং দুর্নীতি ও স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে জনগণের অর্থ লুটপাট এবং অপচয় হয়েছে। বক্তারা বলেন, নদী বাচাতে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করে সমন্বিত পরিকল্পনার আওতায় স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করতে হবে।

বক্তারা বলেন, রাজশাহীর গোদাগাড়ী থেকে নাটোরের লালপুর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে ৬৮ টি স্লুইসগেট অচল হয়ে পড়েছে। এ কারনে বর্ষার মৌসুমে বন্যারমত দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধান দাবি করে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে সময়মত পদ্মা নদীতে পানি থাকে না। বর্ষাতেও কাঙ্খিত পানি আসে না পদ্মায়। আবার শীত শুরুর আগেই পুরো নদী শুকিয়ে খালে পরিনত হয়। এ কারণে পদ্মার সব শাখা নদী ইতিমধ্যে মরেও গেছে। অস্তিত সংকটে পড়েছে চারঘাটের বড়াল।

বক্তারা বলেন, এসব নদী বাঁচাতে হবে। পানির ন্যায্য অধিকার দিতে হবে, পদ্মায় পানি প্রবাহ ফেরাতে হবে। বড়ালে পানি চাই, কৃষির জন্য পানি চাই। নদ-নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিপন্ন কৃষিকে বাচাতে নদী খনন করার দাবি জানানো হয়। একই সঙ্গে এ অঞ্চলের নদ-নদীর পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদেও দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

স্বেচ্চাসেবী সংগঠন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা রাজশাহী জেলার সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, কেন্দ্রিয় সদস্য আফজাল হোসেন, বাপা-জেলা শখার ক্রিড়া সম্পাদক গোলাম নবী রনি, সোনিয়া বেগম, রোমানা সিদ্দিকা, সমাজকর্মী অপূর্ব শাখা, নারী নেত্রী সেলিনা বেগম, ওয়েব রাজশাহী শাখার সভাপতি আঞ্জুমান আরা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হোসেন ও জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র হেমব্রন প্রমুখ।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ৮ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে