বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন-হটলাইনেও মিলবে আরএমপির সেবা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-09-2024 07:57:06 am

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে তথ্যকেন্দ্র ও হট লাইন নম্বর খোলা হয়েছে। পুলিশি সেবা সংক্রান্ত যেকোনো তথ্যপ্রাপ্তি, অভিযোগ জানানো ও নাগরিক নিরাপত্তা সেবা সহজীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো চালু করা হয়েছে এই তথ্য ও সেবাকেন্দ্র এবং হটলাইন নম্বর।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় এই তথ্যকেন্দ্র ও হটলাইন নম্বর খোলা হয়েছে। পুলিশ কমিশনার পদে আরএমপিতে যোগদানের পর থেকেই তিনি পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় কত সহজে পৌঁছানো যায় সেই চেষ্টা করছেন। তার এই চেষ্টার অংশ হিসেবেই আরএমপিতে চালু করা হয়েছে তথ্য ও সেবাকেন্দ্র এবং হটলাইন নম্বর।

সাবিনা ইয়াসমিন আরও বলেন, এখন থেকে তথ্যকেন্দ্রে এসে বা হটলাইন নম্বরে ফোন করে পুলিশের বিভিন্ন সেবা পাবেন শহরের নাগরিকরা। এছাড়াও দুটি ই-মেইল সংযোজন করা হয়েছে।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, তথ্য প্রযুক্তির যুগে রাজশাহী মহানগরবাসীকে সেবা দিতে আরএমপির এই নতুন সেবা কার্যক্রমকে সবাই ইতিবাচক হিসেবেই দেখছেন। এখন থেকে ঘরে বসেই অনলাইনেই আরএমপি থেকে নানা ধরনের পুলিশি সেবা পাওয়া যাবে বলেও জানান তিনি।  

আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বর- +৮৮০২৫৮৮৮০১৩৫১, +৮৮০১৩২০০৬৩৯৯৯। এছাড়া ই-মেইল pcrmp@gmail.com, rmpcommissioner@gmail.com.

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ১২ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে