ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্যাম্পাস সাংবাদিকদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 29-09-2024 04:51:07 pm

ব্যক্তব্য দিচ্ছেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী বেরোবির ক্যাম্পাস সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও সাংবাদিকতার প্রতিকূলতা ও তাদের নানা দাবির কথা তুলে ধরেন। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় এই সভার আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, সাংবাদিক সমিতির সভাপতি ও ঢাকা পোস্টের প্রতিনিধি  শিপন তালুকদার , সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও এখন টিভির রিপোর্টার কামরুজ্জামান হিমেল সহ প্রমুখ। 

উপাচার্য ড. মো: শওকত আলী বলেন, " ইতিমধ্যে সাংবাদিক সমিতিকে তাদের কাজের সুবিধার্থে একটি অফিস বরাদ্দ দেওয়া হয়েছে। বাস সংকট দূরীকরণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়কে সাজাতে ও পরিবেশবান্ধব করতে নানা পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের দাবি পূরণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে মেডিকেল সেন্টারে একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করব। "

এছাড়াও দ্রুত ক্যাম্পাস রেডিও ও ক্যাম্পাসে মাসিক পত্রিকা চালুর ব্যপারে আশ্বাস দেন তিনি। অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের ইতিবাচকদিক গুলো দেশ তথা বিশ্বের কাছে তুলে ধরার।
আরও খবর