সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

এবার দেশেই তৈরি হচ্ছে বাণিজ্যিক ড্রোন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2024 04:48:42 pm

এবার দেশের একটি কারখানাতেই তৈরি হবে ড্রোন। স্কাই বিজ লিমিটেড নামে বাংলাদেশি একটি কোম্পানি রপ্তানিমুখী এই হাইটেক ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে।


সাধারণত বাণিজ্যিক ও সেবামূলক বিভিন্ন কাজে ব্যবহৃত এসব ড্রোন বিশ্বজুড়ে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি নামে পরিচিত। উদ্যোক্তারা জানিয়েছেন, দেশে বাণিজ্যিক ও রপ্তানির উদ্দেশ্যে এ ধরনের ড্রোন তৈরি এটাই প্রথম।


ইউএভি তৈরির জন্য স্কাই বিজ চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। প্রায় দুই একর জায়গায় এ কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করতে স্কাই বিজ বিনিয়োগ করবে প্রায় ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা।


স্কাই বিজের কর্মকর্তারা জানান, তাঁরা মোট ১০টি মডেলের ইউএভি তৈরি করবেন। এর মধ্যে আগামী জানুয়ারি মাসেই দুটি মডেলের উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা। কারখানাটি পুরোপুরি চালু হলে এখান থেকে বছরে ১৬ কোটি ৯০ লাখ বা ১৬৯ মিলিয়ন ডলারের ড্রোন রপ্তানি হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার সমান।


স্কাই বিজের ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমেদ জানান, প্রায় দুই বছর আগে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একাডেমিক কাজের অংশ হিসেবে ড্রোন তৈরির উদ্যোগ নেন। এ কাজে তারা বেশ খানিকটা সফলও হন। তবে বাদ সাধে পর্যাপ্ত বিনিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাব; তবে তারা হাল ছাড়েননি। একসময় ওই শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ হয় জসীম আহমেদের। এরপর তিনি ইউএভি তৈরিতে পর্যাপ্ত গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সহায়তা দেওয়ার ব্যবস্থা করেন। এ জন্য বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ পর্যায়ে কাঙ্ক্ষিত সফলতা আসে।


জসীম আহমেদ জানান, প্রাথমিকভাবে তাঁরা দুটি মডেলের ড্রোন তৈরি করতে সক্ষম হন এবং বুঝতে পারেন যে আন্তর্জাতিক বাজারে এটির বেশ সম্ভাবনা রয়েছে। এর ধারাবাহিকতায় গত বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন স্কাই বিজ লিমিটেড নামে কোম্পানি। স্কাই বিজ অর্থ হলো আকাশে মৌমাছি; অর্থাৎ আকাশে মৌমাছির মতো ড্রোন ওড়াকে মনে করেই এ নাম দেওয়া হয়েছে।


কোম্পানি প্রতিষ্ঠার পর তারা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের পণ্য ও বিনিয়োগ পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। এতে রাজি হয় বেপজা।


মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দুই একর জায়গায় কারখানা স্থাপন করবে স্কাই বিজ লিমিটেড। এ লক্ষ্যে বৃহস্পতিবার বেপজা কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটি একটি চুক্তি স্বাক্ষর করবে।

আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৩ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১২৮ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪৭ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে