দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন


বরগুনার তালতলীতে সরোয়ার খলিফা নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে জমি ও ঘরবাড়ি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার ( ১৬ নভেম্বর ) তালতলী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী শাহজাহান চৌধুরী।

প্রভাবশালী সরোয়ার খলিফা উপজেলা সদর ইউনিয়নের মৃত্যু আব্দুল হক খলিফার পুত্র। 

সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, মূল মালিক উবাচো এর কাছ থেকে ১৪/৭/১৫ ইং তারিখে জে এল ৪৪ নং মৌজায় এস,এ ৫১৮,৫১৯ নং খতিয়ানের বিভিন্ন দাগ হইতে ১৬.৫০ শতাংশ জমি আমার ছোট ভাই জাহাঙ্গীর কবিরের এর নামে দলিল রেজিস্ট্রি করছি। দুই বছর পূর্বে উক্ত জমিতে আমি একখানা টিনের ঘর নির্মাণ করি। উক্ত ঘরে আমার ভাগিনা আফরোজ বেগম তাহার ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছে। বিগত ১/১১/২২ ইং তারিখে তাহার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যায়। কিন্তু চিকিৎসা শেষে বাড়ি এসে জানতে পারে সরোয়ার খলিফা তাহার সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত ঘরখানা ভেঙে নিয়ে যায়। উক্ত ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারপর উক্ত ঘটনাটি আমাকে অবগত করান। তারপরে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবীর জোমাদ্দারকে জানালে সে আমাকে বলে সকালে ডেকে মিমাংসা করে দেব। সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারে নাই। কিন্তু সরোয়ার কে অবগত করানোর পরেও সে তার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমার জানামতে উক্ত সরোয়ারের জমি জমা দখল করা তার নেশা ও পেশা। 

অভিযুক্ত সরোয়ারের বিরুদ্ধে রাখাইন থুই মং সুইং এর ৪৪ নং বড়বগী মৌজায় এস.এ ৫১৮,৫১৯ নং খতিয়ানের বিভিন্ন দাগ হইতে ৪ একর সম্পত্তি জোর করে দখল ও সদর ইউনিয়নের খলিল জোমাদ্দারের এর ৪৪ নং বড়বগী মৌজায় এস.এ ৫১৮.৫১৯ নং খতিয়ানের বিভিন্ন দাগ হইতে ১৬.৫০ শতাংশ জমি দখল চেষ্টার অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত সরোয়ার খলিফা বলেন, এই সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এগুলো করতেছে। কলাপাড়া চিংনেশে মগ্নী তার কাছ থেকে আমি এ জমি ক্রয় করি। চিংনেশে মগ্নী মহামান্য সুপ্রিম কোর্ট বিভাগের এপিলেড ডিভিশনের রায়ের মাধ্যমে মালিক হন এবং পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের অনুমতির মাধ্যমে আমার কাছে বিক্রি করেন।আমার ক্রয় করা জমি আমি ভোগদখল করতেছি।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪১ মিনিট আগে