‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

মালানের সেঞ্চুরি ম্লান করে অজিদের জেতালেন ওয়ার্নার-স্মিথ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-11-2022 12:02:37 am

গত রোববার মেলবোর্নের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই দলের অনেকে ফিরে গেছেন দেশে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য থেকে গিয়েছিলেন জস বাটলার, ডেভিড মালান ও ক্রিস জর্ডানরা। 


কিন্তু চার দিনের ব্যবধানে ৫০ ওভারের ক্রিকেটে ফিরতেই অজিদের বিপক্ষে হেরেছে ইংলিশরা। অ্যাডিলেডে ৬ উইকেটে জয় পেয়েছে ঘরের বিশ্বকাপে সুপার টুয়েলভে থেকে ছিটকে যাওয়া অজিরা। ডেভিড মালানের সেঞ্চুরি ম্লান করে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টিভেন স্মিথ। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। 


টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্যাট কামিন্সের তোপে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তবে মালান ছিলেন অনড়। এক প্রান্ত আগলে খাদের কিনার থেকে উদ্ধার করে ইংলিশদের এনে দেন ৯ উইকেটে ২৮৭ রানের সংগ্রহ। মালান ১২৮ বলে ১৩৪ রান করে ফেরেন অ্যাডাম জাম্পার বলে। যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস।


জবাবটা ভালোই দিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ওপেনিং জুটিতেই ১৪৭ রান করে ফেলে তারা। দুজনে পেয়েছেন ফিফটি। হেড ফেরেন ৬৯ রানে। দলীয় ২০০ রানের মাথায় ব্যক্তিগত ৮৬ রানে আউট হন ওয়ার্নার। বাকি কাজটা সারেন স্মিথ। তিনে নেমে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। ক্যামরুন গ্রিনকে (২০*) নিয়ে ১৯ বল হাতে রেখে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে