লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন

এমপিকে কটুক্তি করায় নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন


ময়মনসিংহের নান্দাইলে বিএনপি- জামায়াতের নৈরাজ্য ও দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার প্রতিবাদে এবং জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর সদর সহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা সদর ডাক বাংলোর সামনে দলীয় কার্যালয় এলাকায় এসে জমায়েত হয়।


পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয।


এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, উপজেলা আওয়ামীলীগ নেতা ও চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন,উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার প্রমুখ।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি-জামাতের নৈরাজ্য ও এমপি তুহিনকে কটুক্তি করায় কটুক্তিকারীদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করে দুপরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়। 


সাংবাদিক সম্মেলনে মো.হাসান মাহমুদ জুয়েল বলেন,নান্দাইলের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অব: আব্দুস সালামের নেতৃত্বে একটি কুচক্রী ও বিপদগামী আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিএনপি-জামাতের সাথে সম্পৃক্ততা করে নান্দাইলের আওয়ামীলীগের শক্তিকে বিনাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে জন্য গত বুধবার উক্ত কুচক্রী মহল নান্দাইলের জনবান্ধব সংসদ সদস্যকে কটুক্তি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। 


এসময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট বিচার প্রার্থনা করেন এবং নান্দাইলের বর্তমান সংসদ সদস্যকে নিয়ে একটি সুসংগঠিত উপজেলা আওয়ামীলীগ উপহার দিয়ে নান্দাইলে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন বলে নেতাকর্মীরা জানান। এসময় জেলা-উপজেলার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর