শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জে অলিখিত রেফে জোরপূর্বক সাংবাদিকের স্বাক্ষর রাখলো স্বেচ্ছাসেবকদল নেতা

থানায় লিখিত অভিযোগের কপি। © সংগৃহীত ছবি


দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোহাগ হোসেনের অলিখিত রেফে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে হয়রানি করেন ইলিয়াস সিকদার (৩২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা। ইলিয়াস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও পশ্চিম সুবিদখালী গ্রামের খলিল সিকদারের ছেলে। 



গত সোমবার অলিখিত ওই রেফটি উদ্ধার ও আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য ইলিয়াস ও তার সহযোগী বাবুর নামে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক সোহাগ। 


অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর দুপুর ২ টার দিকে ইলিয়াস সাংবাদিক সোহাগকে ফোন দিয়ে বলে- 'ভাই একটু উপজেলায় আসেন আপনার সাথে জরুরী কথা আছে।' ফোন পেয়ে সোহাগ  উপজেলা পরিষদের সামনে গেলে ইলিয়াস ও বাবু বলে, চলেন ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের দোতালায় বসে কথা বলি।ওইখানে যাওয়ার পরে একটি কক্ষে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তারা। এরপর ইলিয়াস বলে- তোর স্ত্রীকে মারধর করায় আলিম মল্লিকদের বিরুদ্ধে  যে মামলা করেছিলি সেটা এখন তুলে ফেলতে হবে। এরপরই টেবিলের ওপর একটি অলিখিত রেফে স্বাক্ষর দেওয়ার জন্য হুমকি প্রদান করে। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে তারা জোরপূর্বক ওই রেফে স্বাক্ষর রাখে এবং বলে মামলা তুলে না নিলে এই রেফ দিয়ে তোদের বিভিন্নভাবে হয়রানি করা হবে। এই ঘটনা কারও সাথে আলাপ করলে প্রাণনাশেরও হুমকী প্রদান করে তারা।


এবিষয়ে অভিযুক্ত ইলিয়াস সিকদারকে মুঠোফোনে কল করলে, তিনি রেফে জোর করে স্বাক্ষর রাখার বিষয়টি অস্বীকার করেন।


এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

আরও খবর