চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-12-2024 05:29:04 pm

বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সাকিব আল হাসানকে বরখাস্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব।


গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপর নিজেকে প্রমাণ করার জন্য সাকিবকে দিতে হয় পরীক্ষা।


চলতি মাসের শুরুতে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় লাফবরো ইউনিভার্সিটি। কিন্তু দূর্ভাগ্যজনক যে, বাঁহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষায় পাস করতে পারেননি।


বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৪ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৪ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন।


সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে গেল ১০ ডিসেম্বর থেকে। কারণ, ওইদিনই পরীক্ষার ফল জানিয়েছিল লাফবরো ইউনিভার্সিটি।


২০১০-২০১১ সালের পর গেল সেপ্টেম্বরে প্রথম কাউন্টি ক্রিকেটে খেলতে যান সাকিব। টন্টনে সারের হয়ে চারদিনের একটি ম্যাচ খেলেন টাইগার অলরান্ডার। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন মোট ৯ উইকেট। যদিও ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি।


কাউন্টি ক্রিকেট শেষ করে ভারত সফরে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন। তখন সারেতে সাকিবের বোলিংয়ের দারুণ সমীহ হয়েছিল সতীর্থ ও ভক্ত-সমর্থকদের কাছে। কিন্তু এখন দেখা গেল, কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়াই কাল হয়েছে সাকিবের।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে