দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

টানা ৪১ দিন নামাজ আদায়ে ২৫ শিশু-কিশোর পেল সাইকেল

নোয়াখালী কোম্পানীগঞ্জ চরকাঁকড়া গ্রামের দারুস সালাম জামে মসজিদ কর্তৃপক্ষ ও কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ আলমের ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ২৫ জন শিশু-কিশোরকে সাইকেল প্রদান করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নর মিয়া পণ্ডিত বাড়ির দরজায় দারুস সালাম জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল বিতরণ করা হয়। 

এই উদ্যোগে মোট ৩২ জন শিশু-কিশোর জামাতে নামাজে অংশ নেয়। তাদের মধ্যে ২৫ জন টানা ৪১ দিন দারুস সালাম জামে মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করে সাইকেল পাওয়ার যোগ্যতা অর্জন করে।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলয়াতে হোসেন এবং কোম্পানীগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুস। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিজানুর রহমান।

মসজিদ কমিটির সভাপতি মো. কামাল হোসেন বলেন, “শিশুদের নামাজে অভ্যস্ত করতে এটি আমাদের জন্য একটি সাহসী পদক্ষেপ ছিল। তাদের খুশি করতে পেরে আমরা আনন্দিত।”

এই উদ্যোগের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন বলেন, “আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।” 

পুরস্কারপ্রাপ্ত শিশু কিশোররা জানায়, এই উদ্যোগের মধ্যেমে আমাদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। আমারা প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়ার পাশাপাশি স্কুলে যাতায়াতে সাইকেলের সুবিধা পাচ্ছি। 

স্থানীয়রা মনে করেন, এই ধরনের উদ্যোগ কিশোরদের নৈতিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন ব্যতিক্রমী আয়োজন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৫ মিনিট আগে