অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ভয়াবহ বায়ু দূষণের কারণে ব্যাংককে ৩৫০ স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-01-2025 01:32:43 pm

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বায়ু দূষণের কারণে ৩৫০টিরও বেশি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অংশীদার আইকিউ এয়ার অনুযায়ী, ব্যাংককে বায়ুর গুণমানসূচক ১৫৯ পৌঁছালে নগর কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার অনুমতি দেয়ার পাশাপাশি জনগণকে বাসায় বসে অফিস করার পরামর্শ দেয়।


আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত, ঢাকা, লাহোর, কাঠমান্ডু, করাচি, দিল্লি, মুম্বাই ও হো চি মিন সিটির পরেই ব্যাংকক বিশ্বের অষ্টম দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে।


ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট জানান, মৌসুমী ফসল পোড়ানো, যানবাহনের নির্গমন ও আবর্জনা পোড়ানোর কারণে দূষণ বৃদ্ধি পেয়েছে।



এই সপ্তাহে ব্যাংককের বায়ু দূষণের কারণ ছিল ক্যান্সার সৃষ্টিকারী বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম দুই দশমিক পাঁচের উচ্চ ঘনত্ব। শুক্রবার সকালে শহরের পিএম দুই দশমিক পাঁচের মাত্রা প্রতি ঘনমিটারে ১০৮ মাইক্রোগ্রামে পৌঁছেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকার ২১ দশমিক ছয় গুণ বেশি।


সূত্র : আল জাজিরা

আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

২ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৬ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে