তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

যুক্তরাষ্ট্রে বাড়ির উপর ভেঙে পড়ল বিমান, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-02-2025 05:18:31 am

দিন দুই আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অনেক হতাহত হয়েছে। সে রেশ কাটতে না কাটতেই আবারও বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।


প্রতিবেদন বলা হয়েছে, বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েকটি বাড়ির উপরে পড়েছে। এতে সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে। নিচে থাকা বেশ কয়েক জন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।


মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতরে ছয়জন ছিলেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল এবং এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগী ছিলেন।

 

উদ্ধারকাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা। সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এ ছাড়া জনগণকে দুর্ঘটাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।


এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কমপক্ষে দুজন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন।


ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে 'বড় ধরনের ঘটনা' ঘটেছে বলে নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।


বিমান দুর্ঘটনা প্রসঙ্গে শহরের জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স-এ লিখেছে, 'রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় ঘটনা ঘটেছে। রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশসহ এলাকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আপতত সেই এলাকা এড়িয়ে চলুন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।


ফ্লাইট ডেটা অনুযায়ী, একটি ছোট বিমান স্থানীয় এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে উড়ে যায় এবং প্রায় ৩০ সেকেন্ড পর এক হাজার ৬০০ ফুট উচ্চতায় ওঠার পর রাডার থেকে সেটি অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনাস্থলটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে অবস্থিত।


এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে বিমানে থাকা ৬৪ জন যাত্রীই প্রাণ হারান। মাঝআকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পরে বিমানটি একটি নদীতে পড়ে যায়। সামরিক হেলিকপ্টারে থাকা তিনজনেরও মৃত্যু ঘটেছে।

আরও খবর