বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার আব্দুল মমিন

চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার আব্দুল মমিন

সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন জেলা যুবদলের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন। 

জানা যায়, চলতি মাসের ২ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চলের ২১৮ নং স্মারক বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক স্বাক্ষরিত একটি পত্রে গত বছরের ০৩ এপ্রিল প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে চলতি বছরের জানুয়ারী ৩০ তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জেলা যুবদলের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিনকে সভাপতি, সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে জেলা যুবদলের সহ-সভাপতি মো. রবিউল আলম বিপ্লব, ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আবু হাসেম এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে অনুমোদন হয়। 

বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র সুমনের পিতা আজমল বলেন, সরকার পতনের পর ম্যানেজিং কমিটি ভেঙ্গে স্থানীয় অভিভাবত শূন্যতায় পড়েছিল। এতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমস্যা দূরীকরণসহ অবকাঠামোগত উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছিল। এখন তা ফিরিয়ে পাওয়ার মাধ্যমে এই বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য দানবীর প্রকৌশলী আব্দুল মমিনকে সভাপতি পদে সম্মানিত করার মাধ্যম দিয়ে ছাত্রছাত্রী অভিভাবক ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করেন।

ম্যানেজিং কমিটির সভাপতি জেলা যুবদলের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার আব্দুল মমিন বলেন, প্রথমেই এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত হয়েছি। তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো, সেই সাথে সিরাজগঞ্জ এর মধ্যে অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং অভিভাবক সহ প্রত্যেকটা মানুষকে যেন সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাব।