যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ঈশ্বরগঞ্জে কমিটি বিলুপ্তির প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে ৬টি ইউনিয়ন ও ১টি কলেজ শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে উপজেলা সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই সংগঠনের নেতাকর্মীরা। 

রোববার বিকেলে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ অলিউল্লাহ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন আকন্দ লিখিত বক্তব্যে জানান, পদ বাণিজ্যের লোভে সংগঠনের নীতিমালা উপেক্ষা করে ৬টি ইউনিয়ন ও ১টি কলেজ শাখার কমিটি বাতিল ঘোষনা করেছেন তারা। গত ৪ সেপ্টেম্বর অছাত্র, বিবাহিত, হত্যা মামলার আসামী, ছাত্রদল নেতাদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। কিন্তু ঘোষিত কমিটি আজ পর্যন্ত কার্যকরি কোন সভা না করে গত ১ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলনের দু’দিন পুর্বে সদস্যদের মতামত ছাড়াই ৬টি ইউনিয়ন ও একটি কলেজ শাখা কমিটি বিলুপ্ত করে। কমিটিগুলো হচ্ছে, আঠারোবাড়ি, সরিষা, তারুন্দিয়া, জাটিয়া, উচাখিলা, মগটুলা ইউনিয়ন ও আঠারোবাড়ি কলেজ শাখা । 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ অলিউল্লাহ রাসেল, অর্নব হোম চৌধুরী, আতিকুর রহমান আতিক, যুগ্ম- সাধারণ সম্পাদক আল-আমিন আকন্দ, আল ইমরান গণী ভূইয়া হীরা, সাংগঠনিক সম্পাদক জিনেদিন জিদান। 

এছাড়াও বিলুপ্ত সরিষা ইউনিয়ন কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, মগটুলা ইউনিয়ন সভাপতি ইফতেখার আলম শামীম, তারুন্দিয়া ইউনিয়ন সভাপতি ছাইফুল ইসলাম, উচাখিলা ইউনিয়ন সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, আঠারোবাড়ি ইউনিয়ন আহবায়ক রবিন মিয়া, যুগ্ম আহবায়ক লিমন মিয়া,  জাটিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান আসাদ, আঠারোবাড়ি ডিগ্রি কলেজ শাখা সাধারণ সম্পাদক আরমান প্রমুখ। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ  ও সাধারণ সম্পাদক রানা আহমেদ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা জেলা কমিটির অনুমতি নিয়ে বৈধভাবেই কমিটি বিলুপ্ত করেছি। ইতোমধ্যে আমরা পরিচিতি ও বর্ধিত সভাও করেছি। 


Tag
আরও খবর