ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

কবিতা 'কোরআন' - রমজান বেপারী

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-02-2025 09:37:00 am


বইটি কেন তাকে তোলা?

নামিয়ে তুমি খুলে দেখো

একটি বইয়ের মধ্যে আছে শত বইয়ের মেলা 

বইটি কেন তাকে তোলা? 

বইটির পাতায়,পাতায় ছড়ানো বকুল গন্ধে তুমি হবে ব্যাকুল 

তুলতে পারবে সে ফুল তুমি লাগবে না কোন কাঁটা-ফোঁড়া ।


বইটি কেন তাকে তোলা? 

বইটি তোমায় আলো দেবে অন্ধকারে জ্বেলে 

সরল পথ পাবে তুমি বইটি পড়লে। 

বইটি তোমায় দেবে জ্ঞান 

কোন বই নেই এই বইয়ের সমান। 

বইটিতে নভোযান উড়ে কত ধুমকেতু ছুটে চলে

ঝর্ণা ঝরে পাহাড় থেকে ওরে আমার মনভোলা 


বইটি কেন তাকে তোলা?

বইটি লুকিয়ে আছে কত মহামানবের কথা 

গ্রহ-নক্ষত্র তারকারাজি সূর্যের আলোকছটা। 

বইটি থেকে মুক্তা মেলে ;

হীরা-স্বর্ণের ভান্ডার দিয়ে ভরা আছে বইয়ের পাতা ।


বইটি কেন তাকে তোলা? 

বইটি তে পাবে তুমি ঋতু পরিবর্তনের কথা

হরেক রকমের পাখি আছে পাতায়,পাতায় গাঁথা। 

বিস্ময়কর সব তথ্য পাবে যা কোন দিন শোননি আগে!

আরো পাবে সৃষ্টিতত্ব বিশ্ব মোদের কতমস্ত। 

দেহতত্ত্ব পাবে তুমি কিভাবে আসলে ধরাতলে। 

রসায়নবিদ্যা,পদার্থবিদ্যা,জীববিদ্যা,রাষ্ট্রবিদ্যা, ইতিহাস ভূগোল উদ্ভিদবিদ্যা পাবে সবকিছুর বর্ণনা 

সাবলীলভাবে লেখা আছে পড়তে নেই কোন ঝামেলা ।

বইটি কেন তাকে তোলা?