গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

বিদায় হে দারুননাজাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2022 07:55:52 pm


◾ মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান 


জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তে সুন্নতে নববীর আদর্শ হৃদয়ে ধারণ করে হক্কের মজবুদ দূর্গ হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছো "দারুননাজাত" তুমি।অসংখ্য জ্ঞান পিয়াসুর তৃষ্ণা মিটানোর অভিপ্রায় নিয়ে, হাউজে কাউসার এর পেয়ালা হতে অপেক্ষায় আছো তুমি।তোমার ডাকে সাড়া দিয়ে শান্তির নীড় উপেক্ষা করে, মমতার বাঁধন ছিন্ন করে আজ থেকে প্রায় দুই বছর পূর্বে আমরা এক কাফেলা ছুটে এসেছিলাম তোমারই পানে, তুমিও আমাদেরকে আপন করে নিয়েছিলে নিজ আচ্ছাদনে।


তোমার মাধুরী মেশানো হাতছানিতে আমরা হারিয়ে গিয়েছিলাম। কিন্তু বিদায়ের বেদনা বিধুর মূহুর্তে তোমার বুকে রচিত স্মৃতিগুলো বারবার জেগে উঠছে। ক্লাসের ক্লান্তিময় স্মৃতি , ফরিদগঞ্জী হুজুরের ময়াময় শাসন ও মাটিরাঙা হুজুরের মোটিভেশনাল বয়ান, চান্দীনা হুজুরের সকাল বেলা ঘুম থেকে জাগানো ,পিন্সিপাল হুজুরের হৃদয় শীতল করা বক্তৃতা, পাবনা হুজুরের জুমার বয়ান,মাহবুব স্যারের ইংরেজি ক্লাস, রহমতপুরী হুজুরের হাদিসের দরস, আরো কত স্মৃতি, রাত জেগে তাহাজ্জুদ পড়া, আজ একে অপরের সাথে বারবার জড়িয়ে যাচ্ছে। আজ ব্যথিত মনে অশ্রুসিক্ত নয়নে তোমার কাছে বিদায় চাচ্ছি। জানি আজ আমরা চলে গেলেও তোমার আঙ্গিনা পূর্বের মতই মূখরিত থাকবে নবাগত বিহঙ্গের কলরবে। দোয়া করি তোমার সুখ্যাতি ছাড়িয়ে পড়ুক দেশ হতে দেশান্তরে। অনন্ত কাল ধরে চলতে থাকুক তোমার অবিরত পথচলা।আমরাও যেন সমুন্নত রাখতে পারি তোমার সুনাম।বেঁচে থাকলে হয়ত কোনদিন আবার দেখা হবে মায়ার টানে ভালোবাসার...। 


বিদায়...... হে... দারুননাজাত.....বিদায়।

 জানি, এই নাজাতের বাগান হবেনা কখনো খালি

       আসবে আবার মৌমাছির দল,

    স্মৃতিকাননে রেখেগেলাম বেদনা

         আর ফোঁটা ফোঁটা আঁখি জল।


আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে







deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯৮ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে