ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জবিতে 'চেতনায় একুশ' আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চেতনায় একুশ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ।



অনুষ্ঠানে নৃত্য, দেশত্মাবোধক গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এ ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলা ভাষার উপর আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। জানা যায়, গত এক দশক ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এই অনুষ্ঠানটি করে থাকে সংগঠনটি। প্রতিবছরের ন্যায় এবছরও জাকজমক আয়োজন করেছে তারা।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সভাপতি আতিক মেসবাহ লগ্ন বলেন, ভাষা হচ্ছে একটি শইল্প। এই শিল্পকে ধারণ করা বাঙালি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।আমারা ভাষায় চর্চা করতে চাই। ভাষা আমাদের পরিচয়। 


অনুষ্ঠানে ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিলো পাকিস্তান হানাদার বাহিনী কিন্তু আমাদের ছাত্ররা প্রাণের বিনিময়ে তাদের রুখে ভাষার অধিকার অর্জন করেছে। ভাষা শহীদ রফিক জগন্নাথের জন্য গর্বের। তার নামে আমাদের একটি ভবন আছে। আমরা চাই, সম্ভব হলে তার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার একটি পূর্ণাঙ্গ স্থাপনা তৈরি করা হোক

আরও খবর