সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

র‍্যাবের অভিযানে গলাচিপার কু/খ্যাত চো/র ও ডাকাত চক্রের সদস্য ইয়াকুব মৃধা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপার কুখ্যাত চোর ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা (৪৪) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (০৮ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে বরগুনার আমতলী বাজার সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থেকে র‍্যাব-৮, সিপিসি-১ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত ইয়াকুব মৃধা গলাচিপার শৈলাবুনিয়া গ্রামের আব্দুস ছাত্তার মৃধা পুত্র। 


র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াকুব মৃধা দীর্ঘদিন ধরে ঢাকা, যশোর, ধামরাই ও বগুড়ায় সক্রিয়ভাবে চুরির গ্যাং পরিচালনা করছিল। তার বিরুদ্ধে ১০টিরও বেশি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।


প্রকাশ্য মামলার তালিকা: গুলশান থানায় মামলা (ঢাকা) – ২৬ সেপ্টেম্বর ২০১১, মামলা নং: ৬১ ধারা: ৩৯৫/৩৯৬/৪১২ (ডাকাতি ও সহিংস অপরাধ), যশোর থানায় মামলা – ১৪ সেপ্টেম্বর ২০১৫ মামলা নং: ৭৩

ধারা: ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ধামরাই থানায় মামলা – ২০১৬, মামলা নং: ২২, ধারা: ৩৯৯/৪০২, ডিএমপি কদমতলী থানায় মামলা, মামলা নং: ১৭, ধারা: ৩৯৯/৪০২, যশোর কোতোয়ালি থানায় চুরির মামলা। এছাড়া সাম্প্রতিক চুরির ঘটনাও রয়েছে তার।


গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৪টার দিকে বগুড়ার শেরপুর থানাধীন শেরুয়া বটতলা পিরপাল মাজার মার্কেটে "কিষান অটো" নামক দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। সাত-আটজন মুখোশধারী চোর তালা কেটে দোকানে ঢুকে ইজি বাইক, অটোরিকশা, আইপিএস ও সিএনজির মোট ৪১টি ব্যাটারি চুরি করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।


ভুক্তভোগী মো. মুনজুরুল হাসান বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে ইয়াকুব মৃধার সম্পৃক্ততা নিশ্চিত হলে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।


র‍্যাব-৮ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ইয়াকুব মৃধাকে আইনগত প্রক্রিয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর