বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগরের মানববন্ধন


কুয়েটে চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা।


আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 


মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, "আপনারা দেখতে পেয়েছেন যে ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে একটি রাজনৈতিক গোষ্ঠী ও বহিরাগত সন্ত্রাসীবাহিনী কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং একজন বহিরাগত ছাত্রদের নামে মামলা করেছে। তার পরিপ্রেক্ষিতে কুয়েটে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদ এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এই কুয়েটের শিক্ষার্থীরা ছিলেন আমাদের আন্দোলনের সহযোদ্ধা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অনশনে বসতে হচ্ছে দাবি আদায়ের জন্য,কিন্তু সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে দিতে চাই, ইন্টেরিম সরকার আপনারা অতি দ্রুত কুয়েটে অনশনে বসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।অবিলম্বে ভিসি মাসুদ কে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ করতে হবে।"


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন,


"জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে ছাত্র উপদেষ্টাদের সরকারে পাঠিয়েছিলাম, সেই ছাত্র উপদেষ্টাদের শুধু দায়িত্ব না ভিসি পরিবর্তন করা, সচিব নিয়োগ করা কিংবা দল গোছানো। কুয়েটে যখন শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে, যখন শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে বহিষ্কারাদেশ চাপিয়ে দেওয়া হয়েছে তখন সেই ছাত্র উপদেষ্টারা সেই গদিতে বসে থাকার লেজিটিমিসি হারায়।আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতে যারা গদিতে বসেছেন তারা যদি ছাত্রদের গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনারা ওই গদিতে বসে থাকতে পারবেন না।"


তৌহিদ সিয়াম আরো বলেন, "ছাত্র উপদেষ্টারা যদি ছাত্রদের পাশে দাঁড়াতে না পারে, তাহলে আমরা ভিসি মাসুদের পদত্যাগের দাবি জানানোর আগে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাই। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইন্টেরিমের প্রতি আহ্বান জানাই যাতে অতি দ্রুত কুয়েটের ভিসির পদত্যাগের জন্য যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।"


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, "কুয়েটের ঘটনায় আমাদের যে অন্তবর্তীকালীন সরকার দায়িত্বরত আছে সেই অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কোনো বক্তব্য নাই, এমনকি ছাত্র উপদেষ্টাদের কোনো বক্তব্য নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে বিপ্লবীদের রক্তের বিনিময়ে আপনারা নরম গদিতে বসেছেন ৫ আগষ্টের পরে যদি সেই বিপ্লবীদের অনশন করে মরতে হয় তাহলে এই নরম গদি থেকে আপনাদেরকেও টেনে হিঁচড়ে নামানো হবে। কুয়েটের দলকানা অথর্ব ভিসি তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলে দিতে চাই অতিদ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কুয়েটের ভিসিকে তার পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর করে তুলবো।"

আরও খবর