ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কৃষিবিদদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে বাকৃবিতে শিক্ষকদের কমিটি গঠন


কৃষিবিদদের সাথে কৃষি ডিপ্লোমাধারীদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষকদের নিয়ে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান স্বাক্ষরিত কমিটির তালিকাটি প্রকাশিত হয়।




ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ হাম্মাদুর রহমান, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল কাদের, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকার, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোঃ আমির হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জনাব শরীফ আর রাফি। সদস্য-সচিব হিসেবে থাকছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।


এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও কৃষি অনুষদের ডিন বলেন, "গতকাল প্রকাশ্যে ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের দ্বন্দ্বে আমরা অন্তত দুঃখিত। আমরা কৃষিবিদদের তরফ থেকে এই ঘটনার নিন্দা জানাই। আমরা কৃষি শিক্ষার সাথে জড়িত শিক্ষকবৃন্দ সকল কৃষিবিদদের স্বার্থে ন্যায্য জায়গায় আমাদের সমর্থন জানাই। কৃষিবিদদের যেকোনো অবমাননার বিরুদ্ধে আমরা সোচ্চার। তোমাদের আমরা সর্বোচ্চ সমর্থন দিচ্ছি। আমরা আন্তরিকভাবে চাই সরকার এই সমস্যাটি সুদৃষ্টি দিয়ে দেখুক এবং সম্মানজনকভাবে একটি সমাধান দিক।"

আরও খবর