সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী

সেনবাগে বসত ঘর নিয়ে পুত্রবধূর গায়ে হাত, থানায় অভিযোগ

সেনবাগে বসত ঘর নিয়ে পুত্রবধূর গায়ে হাত, থানায় অভিযোগ



সেনবাগে বসত ঘর নিয়ে পুত্রবধূর গায়ে হাত, থানায় অভিযোগ


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পুত্রবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।


ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের ফতেহ্ আলী বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত রহমত উল্যার স্ত্রী হাজেরা খাতুন (৬০) বাদী হয়ে সিঙ্গাপুর প্রবাসী মো. রিয়াজ উদ্দিন (২৭) ও রিয়াজ উদ্দিনের মা রোকসানা আক্তার (৫৫)-কে আসামি করে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, হাজেরা খাতুনের দেবরের ছেলে রিয়াজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনের মা রোকসানা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা-জমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে তারা প্রায়ই হাজেরা খাতুনের পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও অভিযুক্তরা তাতে কর্ণপাত না করে হাজেরা খাতুনকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়।


এরই ধারাবাহিকতায়, গত ১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১ টার দিকে অভিযুক্ত রিয়াজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনের মা রোকসানা আক্তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাজেরা খাতুনের বসতঘরের সামনে এসে তার দুই পুত্রবধূ সাজেদা আক্তার ও নার্গিস আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় সাজেদা আক্তার আপত্তি জানালে উভয়ে মিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।


সাজেদা আক্তারের চিৎকারে নার্গিস আক্তার, সুমনসহ আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা হাজেরা খাতুনের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে হাজেরা খাতুন বাড়িতে ফিরে এসে আহত সাজেদা আক্তার কে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে হাজেরা খাতুন গণমাধ্যমকে বলেন, “বিবাদীরা প্রভাবশালী ও খারাপ প্রকৃতির লোক। তারা যেকোনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।


অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রিয়াজ উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে সেনবাগ থানার এএসআই শাহাদাত হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর