বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৩টি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা


নাটোরের গুরুদাসপুরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৩টি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (২৩ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
জানাযায়, গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার পদ্মা অয়েল কোং প্যাক্ড ডিলার ও যমুনা অয়েল কোং পরিবেশক মেসার্স নজরুল এন্টার প্রাইজের পরিচালক হুমায়ুন কবির তপু দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল,পেট্রোল,অকটেন বিক্রি করে আসছিলেন। বিএসটিআইয়ের অভিযানে ওজনে কম দেয়ার বিষয় প্রমানিত হলে অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানাগেছে এর আগেও ওই প্রতিষ্ঠানে একই অপরাধে একাধিক বার জরিমানা ও সতর্ক করা হলেও সংশোধন হননি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন এলাকাবাসী জানান. ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজেল,পেট্রোল, অকটেন তেল মাপে কম দেয়া ও ভেজাল তেল বিক্রির অভিযোগ আছে। সাধারণ জনগন অভিযোগ দিলে তাদের ওপর চড়াও হতেন মালিকের লোকজন। ওই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার দাবী তাদের।
এদিকে নজরুল এন্টার প্রাইজের চাঁচকৈড় বাজার শাখাতেও বিএসটিআই এর অভিযান পরিচালিত হয়েছে। সেখানে একইস্থানে গোখাদ্য ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠান পরিচালনা করেন নজরুল ইসলামের ছোট ছেলে টিপু সুলতান।
এ বিষয়ে হুমায়ুন কবির তপু জানান. টেকনিক্যাল কারনে মেশিনের মাধ্যমে পরিমাপ করা তেল কম হয়ে থাকতে পারে। এ কারনে তার প্রতিষ্ঠানে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
অপর দিকে গুরুদাসপুর মডেল মসজিদের পাশে মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পেও বিএসটিআইএর ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানের মালিক আখতারুজ্জামান ওজনে কম দেয়ার অপরাধ স্বীকার করায় তাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম। এসময় বিএসটিআই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মিঠুন কবিরাজ ও গুরুদাসপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম বলেন. ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারায় দুটি মিনি তেল পাম্পকে ২০ হাজার ও অপর মিনি পাম্পে গোখাদ্য ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান অভিযান চলমান থাকবে
Tag
আরও খবর