মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী

রানা প্লাজা ট্র্যাজেডি: বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় এক যুগ, ভাগ্য বদলায়নি আহত শ্রমিকদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-04-2025 11:43:10 am

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর আজ। এই দীর্ঘ সময়ে আহতদের ক্ষত না শুকালেও, নিহতের স্বজনদের হাহাকার না থামলেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পুরোপুরি বদলে গেছে দেশের পোশাক শিল্পের চিত্র। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা এখন বাংলাদেশে। তবে যে রানাপ্লাজা ধাক্কায় এই অর্জন, সেই দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার দাবি খাতসংশ্লিষ্টদের। আর শুধু পোশাক শিল্প নয়, সব খাতেই কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদ শ্রম অধিকার কমিশনের।



শিলা, সম্মানের সঙ্গে বেঁচে থাকতে সাভারের রানাপ্লাজার ৬ তলায়, একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই রানা প্লাজাতেই ২০১৩ সালের ২৪ এপ্রিল ভাঙে তার মেরুদণ্ড, সেইসঙ্গে ভাঙে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন। তিনি বলেন, কাজ করার সামর্থ্য নেই। মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে আছি। সন্তানকে রেখেছি বোনের কাছে।

 

রানাপ্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন নিলুফা বেগমও। তবে এখনও সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে জীবনযুদ্ধে হার না মানা এই নারীকে। তিনি বলেন, ‘পঙ্গু জীবন নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই।’

 

এক যুগ আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা, রানাপ্লাজা ধস। এতে নিহত হন ১ হাজার ১০০ জন। আহত হন আড়াই হাজার। সেদিন বেঁচে ফেরা সবারই রয়েছে চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার কষ্টের গল্প। সেই দুর্ঘটনার দিন-মাস-বছর গড়িয়ে যুগ পার হলেও, আহতদের স্থায়ী পুনর্বাসনে সরকারি-বেসরকারি কোনো উদ্যোগ এখনও বাস্তবায়ন না করায় ক্ষোভ- শ্রমিক নেতাদের।

 

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাউদ্দিন স্বপন বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুযায়ী এ ধরনের দুর্ঘটনায় একজন আহত শ্রমিক বেঁচে থাকলে যতদিন পর্যন্ত কাজ করতেন, সেই পরিমাণ টাকা তাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।’

 

গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ‘দেশে রানা প্লাজা ও তাজরিনের মতো ঘটনাগুলো কমেছে। তবে যারা দোষী, তাদের শাস্তি এখনও হয়নি।’

 

তবে রানাপ্লাজার সেই ধ্বংসস্তূপের লেখা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিশ্বজয়ের গল্প। দেশে বর্তমানে ‘সবুজ’ পোশাক ও বস্ত্র কারখানা ২৪০টি। আর বিশ্বসেরা ১০০টির মধ্যে ৬৬টিই রয়েছে বাংলাদেশে।

 

তবে সেই ঘটনায় স্থগিত করা মার্কিন জিএসপি এখনও বহাল করেনি ওয়াশিংটন। তবুও পোশাক রফতানিতে চীনের পরই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

 

নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাক শিল্পে সমস্যা হলেও যুক্তরাষ্ট্র অন্য শিল্পে জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশকে দমিয়ে রাখতে এটি একটি অজুহাত মাত্র।

 

শুধু পোশাক শিল্প নয়, সবখাতে কর্মজীবীদের কর্মপরিবেশ সব সময়ই যেন নিরাপদ হয়, সেই তাগিদ শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের।

 

তিনি বলেন, ‘একটি শিল্পের উন্নতি দিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষের কাজ, নিরাপত্তা, মর্যাদা বিবেচনা করা যাবে না। সবখাতে কর্মজীবীদের কর্মপরিবেশ যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে।’

 

শ্রম সংস্কার কমিশনের তথ্য বলছে, ‘দেশে ৮ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে ৭ কোটিরই নেই আইনি কোনো সুরক্ষা।’

আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে