মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নান্দাইল  উপজেলার ২ শত ৬০ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংবর্ধনা প্রদান করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ২ শত ৬০ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের শীতের চাদর এবং দুপরের খাবার প্রদান করা হয়।


বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠসন্তান উল্লেখ করে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই একটি স্বাধীন- সার্বভৌম দেশ পেয়েছি। স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। তাদের এই আত্মত্যাগের মূল্য কিছুতেই শোধ হবে না।’


‘আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’


এমপি তুহিন বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে তাদের ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা। 


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার (ভূমি)এটিএম আরিফ,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির প্রমুখ।

Tag
আরও খবর