ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মধ্যদিয়ে পাটকেলঘাটায় ৩নং সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড (পাটকেলঘাটা সদর, বাইগুনি ও শাকদাহ) বিএনপির'র ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শনিবার এক মতবিনিময় সভায় বিপুল জনসমর্থনের কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মইনুল মোল্লা।
দলীয় সূত্রে জানা যায়, কমিটি গঠনকালীন সময় ৫নং ওয়ার্ড বিএনপি-সমর্থিত প্রায় ৪০০-এর অধিক নেতাকর্মীর মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পক্ষে প্রায় ৩৫০ জনের বেশি কর্মী সরাসরি হাত তুলে সমর্থন প্রদান করেন। যা কমিটি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত বলে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য—রাশিদুল হক রাজু,হাফিজুর রহমান হাফিজ, গ্রাম ডাক্তার মামুনুর রহমান, আব্দুর রকিব, মোঃ মুজিবর রহমান, ইউনুচ আলী, রবিউল ইসলাম।
নবনির্বাচিত নেতারা বলেন, “বিএনপির নেতৃত্বে এই ওয়ার্ডে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে। আমরা ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করবো।”
সভায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে