সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি

২১ অনাহারী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-08-2025 10:48:43 am

ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজার ২৪ লাখ বাসিন্দারা ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো গণ-অনাহারের ঝুঁকির কথা বারবার সতর্ক করেছে। সামান্য খাবারের আশায় মাইলের পর মাইল হেটে ত্রাণকেন্দ্রে যাচ্ছেন মানুষ। কিন্তু সেখানেও গুলি চালাচ্ছে দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন। 


রোববার (১০ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর টানা অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯-এ পৌঁছেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে আরও ৩৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৯১ জন। 


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন। আহত হয়েছেন আরও ৩৪১ জন। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত শুধু সহায়তা সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি।


অন্যদিকে, খাবার ও চিকিৎসার অভাবে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২১২ জন, এর মধ্যে ৯৮ জন শিশু। চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকট চরমে।


গত মার্চে স্বল্পকালীন যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে আবারও বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৮৬২ জন। আহত হয়েছেন আরও ৪০ হাজার ৮০৯ জন।


এদিকে, গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।


এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।


উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ সংঘাতে শুধু প্রাণহানিই নয়, আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন। অনেকেই এখনও নিখোঁজ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মরদেহের কাছে পৌঁছাতেও পারছেন না।

আরও খবর




6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১২ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে