শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঈশ্বরগঞ্জে লক্ষ্যমাত্রার অধিক সরিষার আবাদ



ঈশ্বরগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ সরিষার আবাদ হয়েছে। মাঠে গিয়ে দেখা যায় বেশির ভাগ জমি ফুল ও শুঁটি আসার মধ্যবর্তী অবস্থানে রয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় গত বছর  ১শ ৩৬ হেক্টর জমিতে সরিষা চাষ হলেও এবছর চাষ হয়েছে ২শ ৪০ হেক্টর জমি। যদিও এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২শ ৩৬ হেক্টর জমি। সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে এবছর ১৫শ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে। প্রণোদনার মধ্যে ছিল সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি। প্রণোদনার বাইরেও প্রায় ৪শ কৃষক এবছর বারি-১৪, বারি-৯, বিনা-৯ ও বিএডিসি-১ জাতের সরিষার আবাদ করেছেন। 

মাইজবাগ গ্রামের কৃষক মোখলেছুর রহমান (৩৭) বলেন, উপজেলা কৃষি অফিসের প্রণোদনা এবং পরামর্শে ৩ একর জমিতে সরিষা চাষ করেছি। কৃষি বিভাগের প্রণোদনা ছাড়াও প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ধান চাষের ফাঁকে এই সরিষা চাষ করে লক্ষাধিক টাকা আয় হতে পারে বলে তিনি জানান।

মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমি আক্তার বলেন, সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। আওহাওয়া ভালো থাকায় আশা করা যাচ্ছে এবছর ফলন ভালো হবে।   

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, মাননীয় কৃষি মন্ত্রীর সরিষা উৎপাদন বৃদ্ধির নির্দেশনা ও কৃষি বিভাগের পরামর্শে এবছর ঈশ্বরগঞ্জে লক্ষ্যমাত্রার অধিক সরিষার আবাদ হয়েছে। 


আরও খবর