কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-11-2025 10:50:52 am

ডায়াবেটিস এখন শুধু একটি রোগ নয়, বরং বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট। শুধু ধনী বা শহুরে জীবনের নয়, শহর থেকে গ্রাম— সব জায়গায় এই ‘নীরব ঘাতক’ রোগ দ্রুত বিস্তার লাভ করছে। তরুণরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে।


দেশে বর্তমানে এক কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি বছর এই সংখ্যায় যোগ হচ্ছে লাখো নতুন রোগী। এই অবস্থায় ডায়াবেটিস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।


চিকিৎসকরা বলছেন, পরিবর্তিত জীবনধারা, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাবই এই রোগের বিস্তারের মূল কারণ। আশঙ্কার বিষয়, অনেকেই জানেন না যে, তারা ডায়াবেটিসে আক্রান্ত, ফলে জটিলতা আরো বেড়ে যায়।


বিশেষজ্ঞদের মতে, আধুনিক নগরজীবনের ব্যস্ততা, ফাস্টফুড নির্ভরতা এবং অনিয়মিত ঘুম ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে বয়সভিত্তিক রোগ হিসেবে ধরা হতো, এখন কিশোর–যুবকরাও এই রোগে আক্রান্ত হচ্ছে।


জাতীয় পুষ্টি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ২৫ বছর বয়সের পর থেকেই ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখা দিচ্ছে অনেকের শরীরে। বিশেষ করে যারা অফিসকেন্দ্রিক স্থির জীবনযাপন করেন, তাদের মধ্যে ঝুঁকি তুলনামূলক বেশি।


তথ্য অনুযায়ী, দেশে প্রায় এক কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। রোগটিতে ২০ থেকে ৮০ বছর বয়সী ১৪ দশমিক ২ শতাংশ মানুষ ভুগছেন। উদ্বেগের কারণ হলো, দেশের শতকরা ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ জানেই না তারা রোগটিতে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। দেশে ১০ শতাংশ মানুষের মৃত্যু হয় ডায়াবেটিসে। এই রোগ প্রতিরোধে এখনই কার্যকর উদ্যোগ না নিলে ২০৪৫ সালে দেশে রোগীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ছাড়িয়ে যাবে।


আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, দেশের ৪৩ দশমিক ৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের রোগ নির্ণয় হচ্ছে না। এই সংস্থার যে চিত্র, তাতে দেখা যায়, রোগটি বাংলাদেশে ঊর্ধ্বমুখী।


বাংলাদেশ ডায়াবেটিক সমিতি জানিয়েছে, বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার ৬ থেকে ১৪ শতাংশ। এছাড়া গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, প্রায় ৫০ শতাংশ। গর্ভকালে ডায়াবেটিসে আক্রান্ত হলে শিশুদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।



আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৯ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০৯ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫১ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে